MAMATA BANERJEE: ভারতের গণতন্ত্র সুরক্ষা দিয়েছে নাগরিক অধিকারকে, সংবিধান দিবসে বার্তা তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি সংবিধান মানে না। এরা সংবিধানের ভাবনার মূলেই কুঠারাঘাত করছে। তাই এদের মুখে সংবিধানের পবিত্রতার কথা মানায় না। আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সংবিধান দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ভারতের সংবিধান গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসাবে দাঁড়িয়ে আছে। যা প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা এবং আকাঙ্ক্ষাকে সুরক্ষিত করে।’ তাঁর সঙ্গেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্মরণ করে লিখেছেন, ‘সংবিধান প্রণেতাদের দূরদর্শিতাকে সম্মান জানানো এবং ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের চিরস্থায়ী মূল্যবোধকে পুনরায় প্রতিষ্ঠা করার এক উপলক্ষ।’
সংবিধান দিবস নিয়ে এদিন একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, কী কেন্দ্রীয় সরকার, কী রাজ্য সরকার, বিজেপির কোনও সরকার কি সংবিধান মানে? তারা কি সংবিধান মেনে সেই পথে রাজ্য চালাচ্ছেন? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংবিধানের মূল স্পিরিট অটুট রেখে রাজ্যে কাজ করেছে। কিন্তু ৬ মাসের মধ্যেই এই রাজ্যের বিজেপি সরকার সংবিধানের যে মূল স্পিরিট তাতেই কুঠারাঘাত করছে। ফলে তাদের মুখ্যমন্ত্রীর মুখে অন্যের সমালোচনা মানায় না। সাম্প্রদায়িক সম্প্রীতি, সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতা, পরধর্ম সহিষ্ণুতা থেকে শুরু করে মানবাধিকারের মতো যা যা সংবিধান নাগরিকদের দিয়ে গিয়েছে, এই সরকারের ও বিজেপির কাজকর্ম তার পরিপন্থী। এটা মানুষ তাদের নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*