রোজদিন ডেস্ক: বিজেপি শাসিত সব রাজ্যে ই অভিন্ন দেওয়ানি বিধি ( ইউ সি সি) চালু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার জানান। দিল্লির এক অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশের আইন তৈরি হওয়া উচিত না। ধর্ম নির্বিশেষে সব নাগরিকদের জন্য এক ই আইন থাকা প্রয়োজন।।
সংবিধান প্রণেতারা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি তে অভিন্ন দেওয়া নি বিধির উল্লেখ করেছিলেন। হিন্দু,মুসলমান, খ্রিস্টান, পার্সি, শিখ সহ সব ধর্মের নাগরিকদের জন্য ই এক ই আইনের অধীনে জীবনযাপনের অধিকার দেওয়া তাঁদের লক্ষ্য ছিল। কিন্তু রাহুল গান্ধী ও তাঁর দল এই ভাবনার বিরোধী বলে তোপ দাগেন অমিত শাহ। জানান, আগামী দিনে বিজেপি শাসিত সব রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।
এখন গুজরাট,উত্তরাখণ্ড, গোয়া, অসম ও মধ্যপ্রদেশে এই আইন চালু হয়েছে। পশ্চিম বঙ্গ জয়ের পর রাজ্যের বিজেপি সরকার ও রাজ্যে ইউ সি সি চালুর পদক্ষেপ নিয়েছে।
অমিত শাহ এইদিন আর ও বলেন, মানুষ কাকে সরকারে আনবেন, সেই অধিকার সংবিধান তাঁদের দিয়েছে।।
সংবিধানের প্রস্তাবনার প্রতিটি শব্দ একটি মহান ভারত গঠনের ভিত্তি তৈরির উদ্দেশ্যে রাখা হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment