রোজদিন ডেস্ক: আগামী সপ্তাহে তিন দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন বসছে।।৩০ নভেম্বর লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন বসছে বলে কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান। উভয় অধিবেশন ই ৩ ডিসেম্বর অবধি চলবে।
মহিলা সংরক্ষণ, সংসদের আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা ও তা পাস করানোর জন্য এই বিশেষ অধিবেশন বলে সূত্রের খবর।
এর জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ও হবে বলে জানা যায়।
প্রয়োজনীয় সমর্থন না থাকায় গত অধিবেশনে এই বিল পাস করাতে পারেনি কেন্দ্র। এবার তারা তা জোগাড় করতে পেরেছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলেছে।
কংগ্রেস এই বিশেষ অধিবেশন নিয়ে শাসক দল কে কটাক্ষে বিঁধেছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সমাজ মাধ্যমে লেখেন, গত ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তীর দিন সন্ধ্যায় এই বিল আনে সরকার। ১৭ এপ্রিল রাতে বিলের প্রাপ্য পরিণতি হয়। এখন টানা ১০৫ দিন অপারেশন লোটাস চলার পর মোদি সরকার সংবিধান দিবসে বিশেষ অধিবেশন ডাকার ঘোষণা করেছে!
সরকারের আশা, সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন তারা জোগাড় করতে পারবে। সংবিধানের ওপর এর চেয়ে বড় অপমান আর আঘাত আর কি হতে পারে? লড়াই শুরু হয়ে গেছে বলে জয়রাম রমেশ তাৎপর্য পূর্ণ ভাবে মন্তব্য করেন।
এই বিশেষ অধিবেশন নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

Be the first to comment