ASSNSOL FIRING: রুদ্ধশ্বাস অভিযানে গুলিবিদ্ধ প্রতাপ পুলিশের জালে

Spread the love

প্রতিবেদন: অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দূষ্কৃতী প্রতাপ দাস। শুক্রবার ভোরে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ল গুলিবিদ্ধ প্রতাপ। এদিন ধরা পড়ার আগে সে পালানোর চেষ্টা করে। তখনই গুলি চালায় পুলিশ। গুলি তার পায়ে লাগে। সেই অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায়। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার হীরাপুরের অন্তর্গত ইসমাইল এলাকায় রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে ডেরা থেকে প্রতাপকে খুঁজে বের পুলিশ। কিন্তু মরিয়া প্রতাপ পালানোর চেষ্টা করে। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালায় সে। পুলিশ পালটা গুলি চালালে তার পায়ে গুলি লাগে। ঘায়েল প্রতাপকে পাকড়াও করে পুলিশ। এর আগে পুলিশের হাত থেকে বাঁচতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল আসানসোল এলাকার এই কুখ্যাত দূষ্কৃতী। তারপর থেকেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। এদিন গোপন সূত্রে পুলিশ খবর পায়, ওই এলাকারই এক বাড়িতে আশ্রয় নিয়েছে প্রতাপ। তারপরই পুলিশের অপারেশন শুরু হয়। কিন্তু তা টের পেয়ে যায় প্রতাপ। তখন সে পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়ার সময়েই পুলিশ গুলি চালায়। গুলি প্রতাপের পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সে। এর আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে খবরের শিরোনামে আসে প্রতাপ।
সাইবার প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও খুন, ডাকাতি-সহ আরও অভিযোগ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*