INDIA ALLIANCE: রামলীলা ময়দানের সাফল্য, পশ্চিমবঙ্গ, গুজরাত, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে সভা করবে ইন্ডিয়া জোট

Spread the love

রোজদিন ডেস্ক : রাজধানী দিল্লির রামলীলা ময়দানে সফল সভা করার এবার দেশজুড়ে নিজেদের শক্তি পরীক্ষায় নামছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। সূত্রের খবর, এবার শহর কলকাতার বুকে বড়সড় সমাবেশের পরিকল্পনা নিয়েছে ইন্ডিয়া জোট। খুব সম্ভবত নতুন বছরের শুরুতেই জোটের ব্যানারে বড় সভা হতে চলেছে কলকাতায়। সভায় কারা কারা থাকবেন, নির্দিষ্ট করে কোথায় হবে এই সমাবেশ তা এখনও চূড়ান্ত নয়। তবে তলে তলে সভার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারির পর কলকাতায় ইন্ডিয়া জোটের বড় সমাবেশ হতে পারে। মমতা তৃণমূলের তরফে এই নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথাবার্তাও চলছে। শুধু কলকাতা নয়, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যগুলিতেও সভা করবে এই জোট। দিল্লির পর ইন্ডিয়া জোটের পরবর্তী সভা রয়েছে মধ্য প্রদেশের ভোপালে। আগামী ১২ ডিসেম্বর ভোপালে সভা করবে ইন্ডিয়া জোট। সাতদিন পরই, ১৯ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে পরবর্তী সভা ইন্ডিয়ার। এখানেই শেষ নয়, তাদের সভার পরিকল্পনা রয়েছে উত্তর প্রদেশেও। সেখানে আপাতত কংগ্রেস এবং সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সমঝোতা চূড়ান্ত হওয়ার পরই ওই রাজ্যে কর্মসূচি ঠিক করা হবে। সূত্রের খবর, আগামীদিনে বিজেপি শাসিত প্রায় সব রাজ্যেই সভা করতে চায় ইন্ডিয়া জোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*