Parliament Special Session, অসত্য বলছেন মোদি -শাহ, তোপ রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : 
আগামী সপ্তাহে সংসদের উভয় কক্ষে বিশেষ অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী অসত্য বলছেন। আজ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই অভিযোগ করেন। মোদি -শাহ কে তোপ দেগে তিনি বলেন, মহিলা বিল পাসের থেকে পুনর্বিন্যাস বিল পাস করতে উদ্যোগী ওঁরা।
দুজনকে দুষ্ট মন্তব্য করে তিনি বলেন, আবার ও অসত্য বলে বিভ্রান্ত করছেন ওঁরা!
সমাজ মাধ্যমে জয়রাম রমেশ বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বসম্মতভাবে সংসদের উভয় কক্ষে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল গৃহীত হয়েছিল, সেখানে সংসদ, বিধানসভাগুলিতে ৩৩% মহিলা সংরক্ষণের কথা ছিল।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তা অবিলম্বে তা নিয়ে বিজ্ঞপ্তি জারির দাবি জানালেও চলতি বছর ১৬ এপ্রিল অবধি তা করা হয় নি।
এই বিশেষ অধিবেশন মহিলাদের সংরক্ষণ না, একে মোদি -শাহ জুড়ি তিন বছর ধরে হিমঘরে রেখে দিয়েছেন। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি তা আবার তুলে আনার চেষ্টা করছে বলে রমেশ জানান।
ভোট চুরিকে বিশাল ভাবে কাজে লাগিয়ে, ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী মরিয়া হয়ে গেছেন। কংগ্রেস সর্বতোভাবে এর প্রতিরোধ করবে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*