রোজদিন ডেস্ক :
রাজ্য বিধানসভা এই মুহুর্তে বিরোধী নেতাহীন হয়ে গেল। আজ উচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণ রাও এক নির্দেশে ঋতব্রত ব্যানার্জির বিরোধী নেতার পদও খারিজ করে দেন। এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষকে দশ দিনের মধ্যে বিরোধী নেতা কে হবেন তা সিদ্ধান্ত নিতে হবে।
এর ফলে আগামী দশ দিন বিধানসভার কোন বিরোধী নেতা থাকবেন না।
আগামী চার ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন বসার কথা। উচ্চ আদালতের এই নজিরবিহীন নির্দেশে রাজ্যের বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
রাজ্যে বিধান সভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সাবেক তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর দল বহু বিভক্ত হয়ে যায়। তৃণমূলের আশিজন নির্বাচিত বিধায়কের মধ্যে সিংহ ভাগ বিধায়ক ঋতব্রত ব্যানার্জি শিবিরে যোগ দেন। অন্যদিকে মমতাপন্থী তৃণমূল প্রবীণ বিধায়ক শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দল নেতা করার সিদ্ধান্ত ঘোষণা করলেও অধ্যক্ষ তা মানেন নি। তিনি বিধায়কদের সংখ্যা গরিষ্ঠতার নিরিখে ঋতব্রত ব্যানার্জিকে গত ৩ জুন বিরোধী নেতার স্বীকৃতি দেন।
এর প্রতিবাদে শোভনদেব চ্যাটার্জি আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ দিন আইনি লড়াই এর পর বিচারপতি কৃষ্ণ রাও আজ এই নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেন।
যা নিয়ে উৎফুল্ল মমতাপন্থী শিবির।
বিধায়ক কুণাল ঘোষ ঋতব্রত শিবিরকে তীব্র আক্রমণ করে বলেন, চাটনদের বালিশের তুলো বেরিয়ে গেছে।
বিরোধী দলের মুখ্য সচেতক পদে আখরুজ্জামানের মনোনয়ন ও বাতিল করে দিয়েছে আদালত।
আজ বিকেল তিন টেয় বিচারপতি কৃষ্ণ রাও তাঁর রায় ঘোষণার পর রাজ্য রাজনীতি তে আলোড়ন ওঠে।
প্রথমে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাঁরা এই মামলা একক বেঞ্চে ফেরত পাঠান।।গত শনিবার বিচারপতি কৃষ্ণ রাও এই মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখেন।
গত শুনানিতেই তিনি প্রশ্ন তুলেছিলেন, চুয়ান্ন বা ছাপ্পান্ন জন বিধায়কের বক্তব্য কেন গুরুত্ব পেলো? অন্য পক্ষের বক্তব্য কেন শোনা হোল না?
রাজ্যের এই সব নিয়ে বক্তব্যে তিনি যে খুশি হন নি আজকের রায় তার প্রতিফলন বলে অভিজ্ঞ মহল মনে করেন। এর আগে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ও জানিয়েছিলেন, বিধান সভার অধ্যক্ষ কোন রাজনৈতিক দলের সদস্য হলেও তাঁকে নিরপেক্ষ, পক্ষপাত হীন হতে হবে। বিরোধী দলনেতা, মুখ্য সচেতক নিয়োগের ক্ষেত্রেও শুধু বিধায়ক সংখ্যাই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও বিবেচনা করতে হবে।
আজ বিচারপতি কৃষ্ণ রাও বিরোধী নেতা, মুখ্য সচেতক পদে অধ্যক্ষর আগের নির্দেশ খারিজ করায় কিছুটা হলেও অস্বস্তি তে বিজেপি শিবির।
আগামী দশ ফিনের মধ্যে অধ্যক্ষ কাদের বিরোধী নেতা, মুখ্য সচেতকের দায়িত্ব দেন, সব মহল এখন তার অপেক্ষায়।
ঘটনা চক্রে কোন তৃণমূল আসল, প্রতীক পাওয়ার যোগ্য, এই বিষয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক হচ্ছে। মমতা ব্যানার্জি, ঋতব্রত ব্যানার্জি, উভয় শিবিরের প্রতিনিধি রাই নথিপত্র নিয়ে সেখানে গেছেন। কমিশন কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে সব মহল।

Be the first to comment