সুস্মিত মজুমদার :
রাজ্য সরকারের উদ্যোগে রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল কলকাতা পুরসভায়। শহরের রাস্তার নামকরণ, ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে এই কমিটি কাজ করবে বলে জানা গিয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রণবানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত।
এই গুরুত্বপূর্ণ কমিটিতে প্রশাসনিক আধিকারিক, ইতিহাসবিদ, পুরসভার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যতম লক্ষ্য হল রাস্তার নামকরণের ক্ষেত্রে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া।
কমিটিতে রয়েছেন নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের প্রতিনিধি, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব, ইতিহাসবিদ ডঃ বিষ্ণুপদ দত্ত, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্র ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এছাড়াও কলকাতা পুরসভার সচিব কিশোর বিশ্বাস-সহ কলকাতা পুরসভার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।
*ঐতিহাসিক গুরুত্ব ও নাগরিক ঐতিহ্যে বিশেষ নজর*
কলকাতা শহরের বহু রাস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতি। সেই সমস্ত বিষয়কে সামনে রেখে রাস্তার নামকরণ ও পুনর্নামকরণের ক্ষেত্রে যথাযথ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে কলকাতার ঐতিহাসিক পরিচিতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুসংহতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। প্রথম বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হল।
সাধারণ মানুষের কাছে থেকে আসছে। আজকে ১৬ টা জায়গার নাম নিয়ে মূলত আলোচনা হয়েছে বললেন তথাগত রায়।
হাজরা রোড কোন হাজরা নামে আছে সেটা জানা নেই বললেন কার্তিক মহারাজ।
স্ট্যান্ড রোডের নাম মহারাজ শশাঙ্ক সরণি হতে পারে বলে আলোচনা হয়েছে বলে জানালেন তথাগত রায়।
কার্তিক মহারাজ: আমাদের কাছে যে সমস্ত প্রস্তাব এসেছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পর সেটা সুপারিশ হিসাবে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে জানালেন তিনি। মহারাজা আগ্রাসনের নামে ও রাস্তার নামকরণ করার প্রস্তাব এসেছে বলে জানালেন কার্তিক মহারাজ।
নাম উঠে যাচ্ছে লেনিনের, নাম থাকছেও না বিশ্ব বাংলা সরণি এবং সত্যজিৎ রায় ধরণী।রাজ্য সরকারের গঠিত নামকরণ ও পুনঃ নামকরণ উপদেষ্টা কমিটি বৈঠকে সিদ্ধান্ত। মোট ১২ টি রাস্তার নাম বদলের প্রস্তাব এসেছে বৈঠকে। স্ট্যান্ড রোডের নাম মহারাজা শশাঙ্কের নামে করা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।মহারাজা আগ্রাসনের নামে নিয়ে ও চিন্তাভাবনা রয়েছে নামকরণ ও পুনঃ নামকরণ কমিটির।মেট্রো স্টেশনের নাম বদল নিয়ে রেলের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন তথাগত রায়।

Be the first to comment