Marital Rape, ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি এগিয়ে

Spread the love

রোজদিন ডেস্ক: বৈবাহিক ধর্ষণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি বৈশ্বিক গড়ের তুলনায় অন্তত ৩৫% এগিয়ে আছে।। পৃথিবীর ১০০ টির বেশি দেশ বৈবাহিক ধর্ষণ কে বেআইনি ঘোষণা করলেও ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ইত্যাদি দেশগুলি একে অপরাধ হিসাবে গণ্য না করায় লক্ষ লক্ষ নারী স্বামী দের হাতে নির্যাতিত হয় বলে এক গবেষণায় উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার নারী অধিকার সংগঠন গুলির জোট ” সমাজ “এর পক্ষে রঞ্জিতা সিলওয়াল বলেন,দক্ষিণ এশিয়ার বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত আইনগুলির মূল শিকড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের আমল থেকেই মূলত এসেছে।
ভারতে এই সংক্রান্ত একাধিক পিটিশান শীর্ষ আদালতের বিচারাধীন আছে, ৯ ডিসেম্বর এর শুনানি হওয়ার কথা।
তবে আইনের বদল নির্যাতিতা দের ন্যায়বিচার নিশ্চিত না ও করতে পারে বলে অধিকার কর্মীরা মনে করেন।।ভারতের বিভিন্ন আদালত ও এই বিষয়ে ভিন্ন মত পোষণ করে।।
বিষয় টি অত্যন্ত স্পর্শ কাতর, সংবেদনশীল হওয়ায় বেশির ভাগ মহিলাই এই নিয়ে মুখ খুলতে চান না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*