১০টা

Spread the love
  1. দুর্গাপুরের প্রশাসনিক সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘চারটি জেলায় মেডিক্যাল কলেজ হবে। মেডিক্যাল কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই কলেজ তৈরির অর্থ বরাদ্দ করেছে। পশ্চিমাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা করানোর সুযোগ তৈরি হবে। আগে এ রাজ্যের মানুষকে আগে চিকিৎসার জন্য রাঁচি, ধানবাদ যেতে হতো। এখন আর তা প্রয়োজন হবে না। এটাই আসল পরিবর্তন।’
  2. অন্ডালে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে বেসরকারি মিশন হাসপাতাল কর্তৃপক্ষ বিমাননগরীতে ৫০০ শয্যার এই ক্যান্সার হাসপাতাল তৈরি করছে।
  3. সিঙ্গুরে শিল্প হবে, তা নিশ্চিত। কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কাজও এগোচ্ছে। তবে তার জন্য আরও কিছুটা ধৈর্য ধরতে হবে, শুক্রবার বর্ধমানের একটি অনুষ্ঠানে এসে রাজ্যের শিল্পায়ন নিয়ে এমনই বার্তা দিলেন শিল্পমন্ত্রী তাপস রায়।
  4. পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে। আর সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে স্ট্যান্ডিং কমিটি দাদনাপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দরের কাজ পরিদর্শনে আসেন এবং পুরো এলাকা ঘুরে দেখেন।
  5. শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজ়াল্ট। রাজ্যের ৮২৫টি কেন্দ্রে মোট ২১০৫টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছিল। তৃতীয় সেমেস্টারের সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ হয়েছিল ১৬ অক্টোবর। শুক্রবার দুপুরে হলো চূড়ান্ত ফলপ্রকাশ।
  6. ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্চনা কুণ্ডুর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভে সামিল হলেন প্রায় ৫০ এর বেশি ANM নার্স কর্মী। আজ সকাল থেকেই ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এমনকী, কার্যালয়ের গেটে তালা লাগিয়েও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
  7. বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওন্দা ব্লক সংলগ্ন এলাকায় একটি হোটেলে অভিযান চালায়। উদ্ধার হয় ১১ গ্রামের বেশি ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে কেঞ্জাকুড়ার বাসিন্দা অয়ন চক্রবর্তীকে।
  8. ডিলিমিটেশন বিলে সমর্থন করবে শরদ পাওয়ারের NCP। শুক্রবার দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন শরদ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ওই নেতাদের একাংশ।
  9. উত্তরপ্রদেশের কুশীনগরে সেখানকার রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরীর কনভয়ের তিনটি গাড়ি একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
  10. দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হাঁটুইপাড়া ওয়েলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকাল ৯টা নাগাদ কানাইলাল ঘোষের বাড়িতে আগুন লাগে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় টিনের চাল ও বেড়া দিয়ে তৈরি দুটি ঘর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*