রোজদিন ডেস্ক: সংসদে আসন বৃদ্ধি, পুনর্বিন্যাস সংক্রান্ত একটি খসড়া বিল শুক্রবার কেন্দ্রীয় মমন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।।সূত্রের খবর, এই বিল পাস করানো নিয়ে শরদ পাওয়ারের এন সি পি, স্ট্যালিনের ডি এম কে র সমর্থন মিলতে পারে। এই প্রেক্ষিতে বিরোধী কংগ্রেস সহ ইন্ডিয়া জোট আদৌ এই বিল আটকাতে পারবে কিনা সেই প্রশ্ন নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
এই আবহে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এইদিন দলের সাংসদ দের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তিনি স্পষ্ট করে দেন, বিল নিয়ে সংখ্যা থাকুক বা না থাকুক, তাঁরা বিরোধিতার ক্ষেত্রে অবিচল থাকবেন।।
আগামী ৩০ নভেম্বর বাদল অধিবেশনের সম্প্রসারিত পর্ব শুরু হবে। মূলত আসন পুনর্বিন্যাস নিয়ে সংবিধান সংশোধন ই সেখানে প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে।
শাসক বিজেপি এই বিল পাস করা নিয়ে সর্ব শক্তি নিয়োগ করেছে। একদা তামিলনাড়ু তে কংগ্রেসের শরিক ডি এম কে, ইন্ডিয়া জোটের শরিক এন সি পি কেও তারা বিলের সপক্ষে আনতে পেরেছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন। সব রাজ্যেই ৫০% আসন বৃদ্ধি হবে, এই আশ্বাস মেলায় ডি এম কে রাজী হয়েছে বলে খবর।
এইদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত খসড়া বিলেও বলা হয়েছে সব রাজ্যেই লোকসভার আসন ৫০% বাড়বে। লোকসভায় এখনকার ৫৪৩ টি আসন বৃদ্ধি করে ৮৫০ করা হলে রাজ্যগুলিতে যে আসন বৃদ্ধি হবে, ২০৫১ সাল অবধি তার কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে বিলের বিরোধিতায় এক কাট্টা থাকতে শনিবার কংগ্রেস ফের বৈঠক করবে। সাংসদ গৌরব
গগৈ জানান, তাঁদের দাবি, লোকসভার বর্তমান আসনের ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হোক। ২০৫১ সাল অবধি তা অপরিবর্তিত থাকুক, তাঁরা তাই চান।
এই আসন পুনর্বিন্যাসের কোন প্রয়োজন নেই জানিয়ে তিনি নির্বাচন কমিশন কে কেন্দ্রর হাতের পুতুল বলে কটাক্ষ করেন।
অন্যদিকে মমতাপন্থী সাংসদ কল্যাণ ব্যানার্জির ওপর সাসপেনসন প্রত্যাহারের দাবিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কে সাংসদ অভিষেক ব্যানার্জি চিঠি দিয়েছেন বলে জানা যায়।
আগামী সপ্তাহের সংসদ অধিবেশন নিয়ে শাসক – বিরোধী উভয় পক্ষেই এখন চরম ব্যস্ততা।

Be the first to comment