দলবদলের পরেই বিপাকে উপপ্রধান, পঞ্চায়েতের ১৩ সদস্যের অনাস্থা প্রস্তাব 

Spread the love

সুস্মিত মজুমদার : 

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ মুকুলের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েতের ১৩ জন সদস্য। পঞ্চায়েতের মোট ২৩ জন সদস্যের মধ্যে ১৩ জন সদস্য শুক্রবার হিঙ্গলগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন। উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত দপ্তরে নিয়মিত না আসা এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ না করার মতো একাধিক অভিযোগ তুলেছেন তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন ইকবাল আহমেদ মুকুল। চলতি সপ্তাহে তিনি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেন। দলবদলের পরেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ায় স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীন গাজী বলেন, “উপপ্রধানকে পঞ্চায়েতে কখনও দেখা যায় না। উন্নয়নমূলক কোনও কাজেও তার ভূমিকা থাকে না। সেই কারণেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।” যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ইকবাল আহমেদ মুকুলের বলেন, হিঙ্গলগঞ্জ এ তৃণমূল বলে আর কিছু নেই যারা আমার বিরুদ্ধে কথা বলছে তারা শুধুমাত্র অপপ্রচার করার জন্য এই ধরনের কথা বলছেন স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত বর্তমানে এন সি পি আই দলের হাতে রয়েছে। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করা হোক কারা কারা সই করে দলে যোগ দিয়েছিলেন। আর যারা উপস্থিত ছিলেন না তাদের সই করিয়ে দলে যোগ দেয়ার চেষ্টা চালাচ্ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*