দশে দশ

Spread the love
  1. বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি ও অন্যান্য বিষয় নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক হয় শুক্রবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্কুল শিক্ষা দফতরের সচিব সহ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন সেখানে।
  2. মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা যারা বাড়তি ফি নিয়ে ফেলেছে, তাদের ক্ষেত্রে এখন কিছু করার নেই। তবে ‘অ্যাডজাস্ট’ করে নিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। তিন-চারটি লাইন ডিপার্টমেন্ট মিলে একটা কমিটি গঠন করা হবে। সবাই মিলে সিদ্ধান্ত জানাবেন।
  3. প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ। ৭১ বছর বয়সে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. সুপ্রিম কোর্টের নির্দেশে তামিলনাড়ুর মাদুরাই জেলার থিরুপারানকুন্দ্রম পাহাড়ে প্রথাগত কার্তিগাই দীপম জ্বালানো নিশ্চিত করতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) মোতায়েন করা হয়েছে। আজ, শনিবার ২৮ নভেম্বর পাহাড়ের চূড়ায় ‘দীপাথুন’ পাথরের স্তম্ভে এই প্রদীপ জ্বালানোর কথা রয়েছে।
  5. ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল ভারত-নেপাল সীমান্তের কাছে বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অভিযান চালিয়ে মোট ১৯.৩৯ কেজি ওজনের চারটি হাতির দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  6. গত ৬২ দিন ধরে SRFTI ক্যাম্পাসের ভিতরে ধর্না দিয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। শনিবার সকাল ৭টা নাগাদ ক্যাম্পাসে ঢুকে ধর্নাস্থল সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
  7. হলদিয়া মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। এ দিন আত্মসমর্পণের পরে তাঁর ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে মিলন জানান, আদালতের উপরে তাঁর ভরসা রয়েছে। সঠিক বিচার পাবেন।
  8. উত্তরবঙ্গের কারখানায় উৎপাদিত বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া। জলপাইগুড়ি জেলার তেলিপাড়া গ্রামের কারখানা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দু’টি আলাদা ল্যাবরেটরিতে পরীক্ষার পরে জলে ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে।
  9. ঘটনায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬ অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া
  10. ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে বসছে শীত। এর মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। তবে শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*