ABHISHEK BANERJEE: সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন তোলার দাবি, স্পিকারকে চিঠি দলনেতা অভিষেকের

Spread the love

প্রতিবেদন: লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন তোলার দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহের শুরুতেই বসছে লোকসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে যাতে সাংসদ অংশ নিতে পারেন তার জন্য এই দাবি জানিয়েছেন অভিষেক। এর আগে কল্যাণকে গত ২২ জুলাই সাসপেন্ড করা হয়েছিল বর্ষাকালীন অধিবেশনের জন্য। গত ১৩ অগাস্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়। ফলে তাঁর সাসপেনশন এখনও বহাল রয়েছে। ইতিমধ্যে ৩০ নভেম্বর বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। অথচ সাসপেনশনের জেরে উনি সংসদের কোনও কাজে অংশ নিতে পারছেন না। তাই তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লার কাছে ওঁর সাসপেনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিলেন। এখন দেখার স্পিকার কী করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*