TMC OFFICE: আপাতত ব্যবহার করা যাবে না তপসিয়ার নির্মীয়মান তৃণমূল ভবন, জানিয়ে দিল পুলিশ

Spread the love

প্রতিবেদন: আপাতত ব্যবহার করা যাবে না তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবন (TMC Office)। শুক্রবার রাতে আচমকা সেখানে পৌঁছে যায় আনন্দপুর থানার পুলিশ এবং সিল করে দেয় ওই ভবন। সেই সঙ্গে ভবনে ঢোকার রাস্তাতেও ব্যারিকেড বসিয়ে আটকে দেওয়া হয়। এই খবর পেয়েই ভবনে পৌঁছে যান কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মত তৃণমূল নেতারা। তারা গিয়ে পুলিশের সঙ্গে কথাবার্তা বলেন। সূত্রের খবর, পুলিশের তরফে নাকি জানানো হয়েছে, যেহেতু বাড়িটি এখনও নির্মীয়মাণ, তাই সেটি ব্যবহার করা করা যায় না। তার জন্য পুরসভার শংসাপত্রের প্রয়োজন। সেরকম কিছু এখনও পাওয়া যায়নি। কিন্তু পুলিশের অভিযোগ, এরপরও ওই ভবন অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে। ওখানে বৈঠক হচ্ছে। কর্মীরা আসছেন, বসছেন। ফলে পুলিশ ওই বাড়ি সিল করতে বাধ্য হয়েছে। এরপর দুপক্ষের আলোচনায় বিষয়টা মেটে। মৌখিক ভাবে ঠিক হয়েছে, নেতা, কর্মীরা আপাতত ওই ভবনে বসবেন না, ব্যবহারও করবেন না। তারপরই পুলিশ ভবনে ঢোকার রাস্তা আংশিক খুলে দেয়।

দীর্ঘদিন ধরেই তপসিয়ার তৃণমূল ভবনে নির্মাণ কাজ চলছে। আর সেই কারণেই মেট্রোপলিটনে নতুন ভবনে অফিস শিফট করা হয়েছিল। কিন্তু সেই ভবন এখন বিদ্রোহী ঋতব্রত শিবিরের দখলে। ফলে।কর্মীরা বাধ্য হয়েই তপসিয়ার নির্মীয়মান ভবনে বসছিলেন। আপাতত পুলিশি নির্দেশে তাও বন্ধ হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*