রোজদিন ডেস্ক :
কাল আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে। ডিসেম্বরের শুরুতে আরো একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে। সরাসরি প্রভাব নেই বাংলায়।
উত্তুরে হাওয়ায় শীতের আমেজ। হালকা হলেও বইছে উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস। এই শীতল বাতাসে শীতের আমেজ বাংলা জুড়ে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। দিনভর পরিষ্কার আকাশ।
আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আগামীকাল ২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত।
কেরলম এবং গুজরাটে আরো দুটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
আজ শনিবার শীতের আমেজ রাজ্যে। আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে বেলা বাড়লে পরিস্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি।
আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ ; তাপমাত্রা আগামী ৭ দিন একই রকম থাকবে।
কলকাতা
আজকেও ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে কলকাতার পারদ। হালকা উত্তুরে হাওয়া। পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় সামান্য বাড়বে। ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা। আগামী সাতদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ।

Be the first to comment