রোজদিন ডেস্ক :
পুনর্বিন্যাস, মহিলা বিল নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের ভাঙন এখন প্রকট। এই বিল নিয়ে আজ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিল না শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি। গতকালই এই বিলে তাঁদের সমর্থন স্পষ্ট হয়ে গেছিল।আজ ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁদের অনুপস্থিতি এই ভাঙন কে সামনে এনে দিলো।।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, শরদ কন্যা সুপ্রিয়া সুলে কেন্দ্রে মন্ত্রী হতে পারেন। বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের শরিক ও হচ্ছেন তাঁরা, এমনই খবর রটেছে। সব মিলিয়ে ইন্ডিয়া শিবিরে এখন হতাশার ছায়া।

Be the first to comment