সুস্মিত মজুমদার :
নিউটাউন থেকে এক আফগান নাগরিককে গ্রেফতার করল বেঙ্গল STF। ধৃতের নাম আব্দুল হাকিম ওরফে মহম্মদ রাজা। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন তিনি।
গোপন সূত্রে পেয়ে বেঙ্গল STF-এর আধিকারিকরা নিউটাউনে অভিযান চালান। সেই অভিযানেই ওই আফগান নাগরিককে গ্রেফতার করা হয় বলে খবর।
কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন? ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও কীভাবে ভারতে বসবাস করছিলেন? তাঁর কাছে থাকা নথিপত্রের বৈধতা কতটা? এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতের সঙ্গে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না, কিংবা এই ঘটনার পিছনে আরও কোনও বড় যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে বেঙ্গল STF।

Be the first to comment