Nimta, ফের দুর্ঘটনায় নিহত এক, বিক্ষোভ, তুমুল উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : 

মাঝে মাত্র একদিনের ব্যবধানে ফের প্রাণঘাতী পথ দুর্ঘটনায় বলি হলেন এক ব্যক্তি। উত্তর ২৪ পরগনার নিমতার (Nimta) এই ঘটনায় আজ ওখানে ধুন্ধুমার বাধে। উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ইঁট বোঝাই একটি লরিকে পুলিশের গাড়ি তাড়া করায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। তাঁরা বলেন, তাড়া খেয়ে জোরে যেতে গিয়ে ইঁট বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে একজন পথচারীকে ধাক্কা দেয়। ইঁটের স্তুপের নীচে চাপা পড়া গুরুতর আহত ওই ব্যক্তি প্রাণ হারান বলে খবর।

পরশু দিনও নিমতায় বেপরোয়া যানের ধাক্কায় সাইকেল আরোহী এক চিকিৎসক প্রাণ হারিয়েছিলেন। খারাপ রাস্তা, বেপরোয়া যান চলাচলের দরুণ তিনি প্রাণ হারানোর অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।

আজ ফের তার পুনরাবৃত্তিতে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

পথ আটকে বিক্ষোভ দেখান। আরও একজন এই দুর্ঘটনায় আহত হন বলে জানা যায়।

লরিটিকে পুলিশের গাড়ি তাড়া করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে স্থানীয় মানুষের সঙ্গে তুমুল বচসা বাধে। পুলিশ উত্তেজিত জনতাকে লাঠি উঁচিয়ে হঠিয়ে দেয়। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*