সুস্মিত মজুমদার :
গোপন সূত্রে মিলেছিল বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের খবর। আর সেই খবর পেয়েই এক মুহূর্ত দেরি না করে অভিযানে নামল লালগোলা থানার পুলিশ। অভিযান চালিয়ে লালগোলা থানা এলাকার পাহাড়পুর থেকে ৮ জনকে আটক করে থানায় নিয়ে গেল পুলিস।
ধৃতদের নাম –
১) পিয়ারুল ইসলাম (২০),বাড়ি বাংলাদেশের রাজশাহী।
২) আতিক হোসেন (২২) বাড়ি বাংলাদেশের রাজশাহী
৩) মহম্মদ আল মামোন আলি (১৭),বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা।
৪) এনামুল হক (২৩),মুন্সীগঞ্জ।
৫) মহম্মদ আতিক হাসান (২০),বাড়ি রাজশাহী
৬) মহম্মদ মমিনুল ইসলাম (২৯),বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা।
৭) মহিম্মদ আব্দুল হাই (৪২),বাড়ি রাজশাহী
৮) মহম্মদ জসিম (২১) বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর আসে, কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে এলাকায় প্রবেশ করেছেন। খবর পাওয়ামাত্রই দ্রুত পদক্ষেপ করে লালগোলা থানার পুলিশ। এরপর পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, কাজের উদ্দেশ্যে তাঁরা তামিলনাড়ুতে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই পাহাড়পুর এলাকায় পুলিশের হাতে আটক হন তাঁরা।
কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিস।আজ ওই বাংলাদেশীদের লালগোলা থানা থেকে লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে।

Be the first to comment