- আজ নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছে না শরদ পাওয়ারের এনসিপি।
- বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। থাকছে তৃণমূল।
- ফের উত্তেজনা এসআরএফটিআইয়ে। তাদের ধরনা মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ, অভিযোগ পড়ুয়াদের।
- সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে সাসপেনশন তোলার দাবি, স্পিকারকে চিঠি দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আপাতত দলের কাজে ব্যবহার করা যাবে না তপসিয়ার নির্মীয়মান তৃণমূল ভবন, জানিয়ে দিল পুলিশ। ভবনে যাওয়ার রাস্তায় বসল ব্যারিকেড।
- রাজ্যের বেসরকারি স্কুলের ফি-এ রাশ টানতে তৎপর মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে নয়া পোর্টাল ও কমিটি।
- স্কুল ফি নিয়ে আলোচনার মাধ্যমেই সমাধান, দেশের অন্য রাজ্যে আইন থাকলেও বাংলায় তা চালু করতে নারাজ মুখ্যমন্ত্রী।
- আসানসোলের পুলিশকে গুলি-কাণ্ডে ধৃত প্রতাপ দাসের বিস্ফোরক অভিযোগ, তাকে ফাঁসিয়েছে মুসাফির। কে মুসাফির, বাড়ল জল্পনা।
- গোপন সূত্রে খবর ছিল কয়েকজন বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করেছে, খবর পেয়ে দ্রুত সন্দেহভাজন ৮ জনকে আটক করল লালগোলা থানা।
- আটকরা জানান, কাজের উদ্দেশ্যে তাঁরা তামিলনাড়ু গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পাহাড়পুরে পুলিশ তাদের আটক করে। কীভাবে তাঁরা ভারতে এলেন সঙ্গে আর কে, তদন্ত করছে পুলিশ।
- তৃণমূলের টিকিটে জিতে দলবদল করে গিয়েছেন এনসিপিআইতে, এরপরই বিপাকে হিঙ্গল গঞ্জের সান্ডেরবিল পঞ্চায়েতের উপপ্রধান, ১৩ সদস্য মিলে আনলেন অনাস্থা প্রস্তাব।
- কাল আন্দামান সাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে পারে। ফলে ডিসেম্বরের শুরুতে আরও একটি নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে।

Be the first to comment