রোজদিন ডেস্ক :
আসন পুনর্বিন্যাস করে বিজেপি দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় বলে আজ কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী তোপ দাগেন। বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন,ওরা ইভিএম, ভোট পদ্ধতি দখল করেছে। এখন তারা পুরো সংবিধান কাঠামোই ধ্বংস করতে চায়। তাঁরা বিজেপি কে কোন ভাবে দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে দেবেন না বলে তীব্র কণ্ঠে জানান রাহুল গান্ধী। এটা কখনো ই হবে না বলে হুঁশিয়ারি দেন।
আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কেন্দ্রীয় সরকার যে মহিলা ও আসন পুনর্বিন্যাস বিল গ্রহণ করতে চলেছে তা এখন স্পষ্ট। এরজন্য প্রয়োজনীয় সাংসদের সংখ্যা ও তারা জোগাড় করেছে বলে ইঙ্গিত মিলেছে। এনডিএ-র বাইরে থাকা এনসিপি, ডিএমকে ইত্যাদি দলের সাংসদরা এই বিলে সমর্থন দেবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে যে তৃণমূল সাংসদরা এর বিপক্ষে ভোট দিয়েছিলেন, পালাবদলের পর তাঁদের সিংহ ভাগই এখন এনসিপিআই-এ যোগ দিয়ে বিজেপি ভজনা করছেন। সব মিলিয়ে বিরোধী ইন্ডিয়া জোট এখন এই বিল আটকাতে পারা নিয়ে সংশয় আছে।
এর প্রেক্ষিতে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এইদিন বলেন, জাতিগত জনগণনাকে একদিকে সরিয়ে রাখা হয়েছে। ২০১১ সালের জনগননাকে সামনে রেখে আসন পুনর্বিন্যাস করে তা ২০৫১ সাল পর্যন্ত বহাল রাখা হবে। তফসিলি জাতি, সংখ্যালঘু, উপজাতি, অন্যান্য ওবিসিদের প্রতিনিধিত্বকে দুর্বল করা হচ্ছে।

Be the first to comment