- ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর কেন্দ্র।
- আসন পুনর্বিন্যাস বিল নিয়ে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসে ইন্ডিয়া জোট। বৈঠকে যোগ দেয় ১২টি দল। অনুপস্থিত ছিল শরদ পাওয়ারের এনসিপি ও ডিএমকে। বৈঠক শেষে খাড়গে বলেন, লোকসভার আসন ৮৫০ হলে গণতন্ত্রের ক্ষতি হতে পারে।
- পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কংগ্রেস নারীবিরোধী। যাঁরা মহিলাদের বিরোধী তাঁরা বিলের বিপক্ষে ভোট দেবেন। যাঁরা নারীদের ক্ষমতায় চান তাঁরা বিলের পক্ষে ভোট দেবেন। নারী বিরোধীরা ভাবুন কী করবেন? দলীয় রাজনীতির উপরে উঠে সকলের সমর্থন করা উচিত।’
- সরস্বতীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদার চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে ই-মেল মারফত সাসপেনশনের নির্দেশ আসে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী।
- দিল্লিতে ভিডিয়ো ক্লিপ প্রকাশ করে ঋতব্রত শিবিরকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন থানার মধ্যে ঋতব্রত শিবিরের পক্ষে হলফনামা ফিল আপ করা হচ্ছে, ক্লিপ দেখিয়ে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷
- ঐতিহ্যবাহী নবদ্বীপের রাসযাত্রার বিসর্জন শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশনের সামনে এই ঘটনা ঘটে।
- তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করে দিল আনন্দপুর থানার পুলিশ। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বিল্ডিংয়ের সামনের অংশ। সূত্রের খবর, বিল্ডিংয়ে নির্মাণ কাজ ছাড়া কোনও কিছু করার অনুমতি নেই। দলীয় অফিস বন্ধ করল পুলিশ। দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে দাবি।
- ছাদে কাপড় মেলতে গিয়ে বাড়ির পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহবধূর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের হাসপাতাল পাড়ায়। মৃতার নাম মল্লিকা ঘোষ মণ্ডল।
- হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় ২০০টির বেশি আবাসন কর্তৃপক্ষকে নোটিস। পুরসভা সূত্রে খবর, আবাসনে সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে কি না খতিয়ে দেখতে যাবেন আধিকারিকরা।
- টাটকা খাসির মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে বিক্রির অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাকদ্বীপ থানার পুলিশ।
- দুর্গাপুরের কোকোওভেন থানা এলাকার একটি বাড়ির সামনে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কোকোওভেন থানার সগড়ভাঙা অঞ্চলের গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ার ঘটনা।
- সাতসকালে ফের পথ দুর্ঘটনার সাক্ষী থাকল ১২ নম্বর জাতীয় সড়ক। রানাঘাট থানার অন্তর্গত গড়ের বাগান এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেট গাড়ির। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান প্রাইভেট গাড়ির আরোহীরা।
- ফের SRFTI-তে উত্তেজনা। শনিবার সকালে ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ। পড়ুয়াদের ক্যাম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ।
- বড় ধাক্কা বাংলাদেশের পোশাক শিল্পে। ক্রমাগত শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং খরচ বাড়ার কারণে বিশ্বের নামী ফ্যাশন সংস্থাগুলি বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিতে শুরু করেছে। জ়ারা, এইচ অ্যান্ড এম, মার্কস অ্যান্ড স্পেনসার এবং সিলিও-সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের অর্ডারের একটা বড় অংশ এশিয়ার অন্য দেশগুলিতে পাঠাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছে ভারত।
- পেরুর দুর্গম ভ্রায়েম অঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জন সেনার মৃত্যু হয়েছে।

Be the first to comment