Sonia Gandhi, নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগে ভোটার তালিকায় নাম! আদালতে দাবি পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক: সংসদের আসন পুনর্বিন্যাস, মহিলা বিল নিয়ে সরগরম দিল্লিতে ফের সোনিয়া গান্ধীর ভোটার তালিকায় নাম নিয়ে বিতর্ক তুঙ্গে।
দিল্লি পুলিশের দাবি, ভারতীয় নাগরিক হওয়ার তিন বছর আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম উঠেছিল।রাউজ এভেনিউ আদালতে এই মর্মে রিপোর্ট পেশ করেছে তারা। পুলিশের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে কংগ্রেস মহল অস্বস্তি তে।
সোনিয়া গান্ধীর নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে বেশ কিছুদিন আগে আদালতে মামলা দায়ের হয়েছে।। যা নিয়ে চাপান উতর ও চলেছে।
দিল্লি পুলিশের দাবি, ১৯৮৩ সালে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক হন। ১৯৮০ সালে প্রভাব খাটিয়ে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*