Today Weather :
সিনোপসিস
আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে। নিম্নচাপ তৈরি করলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা স্পষ্ট করেনি আবহাওয়া বিজ্ঞানীরা। তবে ডিসেম্বরের শুরুতে আরো একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে। সরাসরি প্রভাব নেই বাংলায়।
মনোরম আমেজ বাংলা জুড়ে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। দিনভর পরিষ্কার আকাশ। আজ রবিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া। খুব সকালে হালকা কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘন্টায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
সিস্টেম
আজ ২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত। শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত।
কেরলম এবং গুজরাটে আরো দুটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গ
রাজ্য জুড়েই শীতের আমেজে কিছুটা কোপ। আজও কাল তাপমাত্রা সামান্য বাড়বে। রবিবার সকালে হালকা কুয়াশা; কোথাও হালকা ধোঁয়াশা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।
আজ শীতের হালকা আমেজ রাজ্যে। আগামীকাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। কিছু কিছু জেলায় একই রকম তাপমাত্রা থাকবে। আর কিছু জেলায় সামান্য তাপমাত্রা আরো কমতে পারে।
উত্তরবঙ্গ
সকালে কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি।
আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ ; তাপমাত্রা আগামী ৭ দিন একই রকম থাকবে।
কলকাতা
কুড়ি ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি উপরে কলকাতার পারদ। উত্তুরে হাওয়ায় সাময়িক বিরতি। তবে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় সামান্য বাড়বে, অথবা একই রকম থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরের শুরুতে ফের পারদ পতনের ইঙ্গিত। কলকাতায় ১৬-১৭ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯১ শতাংশ।

Be the first to comment