PM, সংসদীয় দলের সঙ্গে বৈঠক, হুইপ জারি বিজেপিরও

Spread the love

রোজদিন ডেস্ক :

আসন পুনর্বিন্যাস বিলে তাঁদের সমর্থনে প্রায় চারশ ভোট পড়বে বলে নিশ্চিত বিজেপি। ফলে সংবিধান সংশোধনে কোন বাধা থাকবে না বলেই মনে করছেন তাঁরা। এখন অবধি যা খবর, বিজেপি নিশ্চিত যে ৩৭১টি ভোট তাঁদের পক্ষেই যাবে।

আজ বিকেলে এই সব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দলের মন্ত্রী, নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা, বি এল সন্তোষ, নীতিন নবীন প্রমুখ বিশিষ্ট নেতা, মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, আগামীকাল থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত বিশেষ অধিবেশনে সব সাংসদদের উপস্থিতি নিয়ে হুইপ জারি করা হয়েছে।

বৈঠকের বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে দেন প্রধানমন্ত্রী। দৃশ্যত খুশি তাঁকে দেখে বোঝা যাচ্ছে, বিল গ্রহণে একশো শতাংশ নিশ্চিত তাঁরা, নিশ্চিন্তও।

এনডিএর বাইরেও যেভাবে একাধিক দলের সমর্থন আসছে, এতে উৎফুল্ল গোটা গেরুয়া শিবিরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*