JMM ও পুনর্বিন্যাস বিলে সমর্থন দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : 
শুধু এনসিপি, ডিএমকে না, পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাবে কি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও? এই প্রশ্ন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সূত্রের খবর, এই বিল নিয়ে ইন্ডিয়া জোটের শরিক জেএমএম এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।। শনিবার দলীয় সুত্রে প্রকাশ, পুনর্বিন্যাস বিলে তাঁদের অবস্থান নিয়ে তাঁরা ২/১ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন। প্রস্তাবিত বিল ভালভাবে খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক মহলের ধারণা, জেএমএম মহিলা ও পুনর্বিন্যাস বিলে সমর্থন দিতে পারে। এই সূত্রে প্রকাশ, রাজ্যে এখন ১৪টি লোকসভার আসন আছে। এর মধ্যে ৫ টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। প্রস্তাবিত পুনর্বিন্যাস বিলে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি হওয়ার সম্ভাবনা।
যদি এই দল ওই বিলে সমর্থন করে,,কংগ্রেসের পক্ষে তা বড় আঘাত। শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবনে এই সব নিয়ে পর্যালোচনা বৈঠক হয় বলে সূত্রের খবর। সেখানে এই বিলে রাজ্যের অধিকার রক্ষা, সংদদে আসন বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। শুক্রবার রাতে এই বিল পাওয়ার পর মুখ্যমন্ত্রী তা খতিয়ে দেখছেন বলে জেএমএমের রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি জানান।
জেএমএম এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় তাঁরা বিলের বিপক্ষে ভোট দেবেন কিনা তা এখনও নিশ্চিত না বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*