RSS দেশের স্বার্থে সঙ্ঘময় সমাজ চায়, বললেন মোহন ভাগবত

Spread the love

রোজদিন ডেস্ক: আর এস এস দেশের স্বার্থে সঙ্ঘময় সমাজ চায় বলে সংগঠনের প্রধান মোহন ভাগবত রবিবার জানান। গত একশো বছর ধরে এই সংগঠন নিরন্তর কাজ করছে, যা চায় সারা দেশ ই সঙ্ঘময় হোক।ভারত, হিন্দুত্ব, আর এস এসের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চললেও সারা পৃথিবী এই দেশকে সব থেকে বিশ্বাসযোগ্য মনে করে।
দিল্লিতে ” রাষ্ট্র বন্দনম ” শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি বলেন, শতাব্দীপ্রাচীন এই সংগঠন কে অনেকে বিশ্রাম নেওয়ার প্রস্তাব দিতে পারেন, কিন্তু তাঁদের বিশ্রাম নেওয়ার সময় নেই। এখন ও অনেক কাজ বাকি।
মোহন ভাগবত আরও বলেন, অনেকে সঙ্ঘ নিয়ে সচেতন না, প্রত্যেকে স্বয়ংসেবক হিসাবে পরিচিত ও হন না, তবু তাঁরা সবার ওপর দেশের স্বার্থে কাজ করেন।। তাঁরা
দেশে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে আরও সক্রিয় বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*