- কেন্দ্রীয় সরকারের কাজের মূল মন্ত্র তিনটি। শনিবার নিউজ়িল্যান্ডে দাঁড়িয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায়, ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। এই তিন নীতিকে সামনে রেখে সরকার কাজ করছে। আর সেই কারণেই দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।’
- বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এর পরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
- শুক্রবার সকালে ভাতার থানার ওড়গ্রামের এফসিআই গোডাউন পরিদর্শন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। এফসিআই গোডাউনে থাকা বিভিন্ন চালের বস্তা থেকে চাল বের করে তার অবস্থা খতিয়ে দেখেন দেখেন।
- নাদনঘাট থানা এলাকার নসরতপুরের কিশোরীগঞ্জে বৃহস্পতিবার ভাগীরথীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার। ছিলেন বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকরা।
- মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল অভিযোগ পরিবারের। এর পরেই ৫ কর্মীকে শোকজ় করলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
- ‘বিদ্রোহী’ তৃণমূলের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা। শনিবার কলকাতার বোট ক্লাবে কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য ও জেলা কমিটি ঘোষণা করা হতে পারে।
- কলকাতা এবং শহরতলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েক দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
- কেরালায় একটি টানেল তৈরির সময়ে মাটি ধসে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের আশুতিয়া গ্রামের যুবক রাকেশ গুছাইত (২৪)।
- বিহারের গয়ায় মাওবাদীদের বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময়ে ৪ কেজির একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়।
- লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং দু’টি স্কুলে ‘বোমা রাখা আছে’ বলে হুমকি দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। শনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমন ফোন কল ঘিরে হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা জানানো হয় দিল্লি পুলিশকে। এর পরেই শুরু হয় তল্লাশি অভিযান। তবে তল্লাশিতে বোমা বা অন্য কোনও বিপজ্জনক বস্তুর হদিশ মেলেনি।

Be the first to comment