রোজদিন ডেস্ক: মেঘালয়ে কুয়ো থেকে জল পাম্প করে বার করার সময় পাঁচ জন প্রাণ হারালেন। বিষাক্ত গ্যাস তাঁদের প্রাণ কেড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শিলং এ চার শ্রমিক একটি বেসরকারি নির্মাণ সংস্থার কুয়ো থেকে পাম্প চালিয়ে জল বার করার কাজ করছিলে। ওখানে জেনারটর চলছিল, ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট হলে ওই এলাকায় থাকা দুই ভাই তাঁদের উদ্ধার করতে কুয়োয় নামেন, একজন কোন রকমে উঠে এলেও অন্য জন ভিতরেই দমবন্ধ হয়ে প্রাণ হারান। শনিবার পাঁচজনের মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করা হয়। কিভাবে তাঁদের মৃত্যু হোল তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।। কাজ করতে গিয়ে এই ভাবে পাঁচটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment