গুজরাটে সিংহের হানায় বালক নিহত, এলাকায় আতঙ্ক, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: গুজরাটে জুনাগড়ের কাছে গিরনার পাহাড়ে সিংহের আক্রমণে এক বালক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। এক পুণ্যার্থী দলের সঙ্গে যাওয়ার সময় বালকট কে তুলে নিয়ে যায় সিংহ। হাড় হিম এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তাকে নিয়ে বনের মধ্যে চলে যায় সিংহ। স্থানীয় প্রশাসন পুণ্যার্থীদের যাওয়া বন্ধ করে দেয়। বন কর্মীরা ঘটনা স্থলের একশো মিটার দূরের জঙ্গলে তার দেহাবশেষ উদ্ধার করে৷ ঘাতক সিংহের তল্লাশি তে নেমে ঘন্টা চারেক পর একটি সিংহকে ধরে। এলাকায় প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসাবে আরও দুটি সিংহ কে ধরা হয়। পরে তাদের পরীক্ষা করে ঘাতক সিংহ কে চিহ্নিত করা হয়েছে।
সূত্রের খবর, গিরনার পাহাড়ের ওপর বেশ কয়েক টি জৈন ও হিন্দুদের মন্দির আছে। বিখ্যাত অম্বাজি, দত্তাত্রেয় মন্দিরে পুজো দিতে প্রতিদিন ই বহু পুণ্যার্থী ওখানে যান। দশ হাজার ধাপ উঠে সেখানে যেতে হয়। শনিবার ভোরে এগার বছরের বালক ও এমন এক দলের সঙ্গেই যাচ্ছিল। পাহাড়ের পঞ্চাশ ধাপে এই মর্মন্তুদ ঘটনা হয়। আচমকাই পাশের বন থেকে সিংহ বেরিয়ে তাকে তুলে নিয়ে চলে যায়। ভয়াবহ এই ঘটনায় প্রবল আতঙ্ক, উত্তেজনা ছড়িয়েছে। নিহত বালকের পরিবার সহ সকলেই শোকস্তব্ধ, বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*