রোজদিন ডেস্ক :
সেবাশ্রয়ের ভুল চিকিৎসার শিকার হয়ে ডান পা কাটা গেছে মহেশতলার মালতী বিশ্বাসের। এমনই অভিযোগ নিয়ে আজ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জির সঙ্গে দেখা করলেন তাঁর পুত্র সৌম্যদীপ বিশ্বাস। তাঁদের এই গুরুতর অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবন তাঁকে ডেকে পাঠায়৷ সেই মত সব নথি পত্র নিয়ে আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি সৌম্যদীপ বিশ্বাসের যা অভিযোগ ছিল, শুনেছেন৷ স্বাস্থ্য দফতর সেবাশ্রয় নিয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করছে। তাঁরা ওঁকে সব অভিযোগ লিখিতভাবে দিতে বলেছেন।
মায়ের পা এইভাবে কাটা যাওয়ায় তাঁরা অনুদানের আবেদন করেছেন। মুখ্যমন্ত্রীকে তা পাঠানো হবে। যাতে ত্রাণ তহবিল থেকে কোন অর্থনৈতিক সহায়তা করা যায়।
আজ সেবাশ্রয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করেছেন সৌম্যদীপ বিশ্বাসও। মায়ের এই সমস্যার জন্য সেবাশ্রয়ের চিকিৎসাকেই দায়ী করেন তিনি।

Be the first to comment