- অরণ্য সপ্তাহে রাজ্য জুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা বন দফতরের।
- আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে পূণ্যার্থীদের জন্য একাধিক ব্যবস্থা, আকাশ থেকে পুস্পবৃষ্টি করা হবে।
- শ্রাবণী মেলার আগে সেজে উঠল তারকেশ্বর, দুধপুকুরে নজর কাড়ছে লাইট অ্যান্ড সাউন্ড।
- নিউটাউনের হোটেলে পুলিশি তল্লাশি, উদ্ধার ২ কোটির বেশি নগদ। উদ্ধার হওয়া টাকার সঙ্গে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর যোগ আছে, দাবি বিজেপির।
- লোকসভায় আলাদা বসার জায়গা ও সংসদ ভবনে আলাদা দফতর পেল এনসিপিআই।
- লোকসভায় এনসিপিআইয়ের দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার, সূত্রের খবর।
- তৃণমূল কংগ্রেসের ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে অচলাবস্থা জারি। কোনও অন্তর্বর্তী আদেশ দিল না কলকাতা হাইকোর্ট।
- কলকাতায় চালকবিহীন ট্রেন চালানোর উদ্যোগ কলকাতা মেট্রোর।
- বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে মৃতদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর।
- রাজ্য পুলিশে বড় রদবদল, পদ থেকে সরানো হল প্রাক্তন নগরপাল সুপ্রতিম সরকারকে।
- নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। বন দফতরের নিয়োগ এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে, ঘোষণা শুভেন্দুর।
- হরমুজে ফের মিসাইল হামলা তেহরানের, প্রাণ গেল ভারতীয় নাবিকের।

Be the first to comment