নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিত বসু, প্রাতিষ্ঠানিক দূর্নীতির তদন্তে কমিশন গড়ল রাজ্য সরকার

Spread the love

প্রতিবেদন: কথা মতোই প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিশন গড়ল রাজ্য সরকার। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের কার্যপরিধি নিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২০১১ সালের মে মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখবে এই কমিশন। এর ফলে স্পষ্ট, তৃণমূল আমলের দুর্নীতিগুলিরই তদন্ত করবে এই কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশনের কাঠামোও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি হলেও তদন্ত পরিচালনা করবেন রাজ্য সরকারের নিযুক্ত এক প্রবীণ আইপিএস আধিকারিক। প্রশাসনিক দায়িত্বে থাকবেন একজন আইএএস বা ডব্লিউবিসিএস আধিকারিক এবং প্রযুক্তিগত সহায়তা করবেন একজন ডব্লিউবিআরএস আধিকারিক। এরপরও অতিরিক্ত সদস্য নিয়োগের সুযোগ থাকছে। তবে সে ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তাধীন মামলাগুলি কমিশনের আওতার বাইরে থাকবে। ফলে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক বহু চর্চিত দুর্নীতির তদন্তে এই কমিশনের কোনও ভূমিকাই থাকবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*