দুর্নীতির দায়ে কি উপাচার্য কেউ জেলে যাবেন? উচ্চ শিক্ষামন্ত্রীর বক্তব্যে জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে দুর্নীতির দায়ে এবার কোন উপাচার্যর জেলযাত্রা হতে পারে? উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জির কথায় এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এক বেসরকারি চ্যানেলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রীকে জেলে যেতে দেখা গেছে, এবার যদি কোন উপাচার্যকে দমদম, প্রেসিডেন্সি, আলিপুর (জেলে) দেখা যায় তবে অবাক হওয়ার কিছু নেই!

তাঁর এই বক্তব্যে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে আলোড়ন উঠেছে। তবে কি এবার কোন উপাচার্য জেলে যাবেন?

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যে বলেছেন, যেখানেই হাত দেওয়া যাচ্ছে, দুর্নীতির গন্ধ! এই সবেরই তদন্ত হবে।

কলেজে ছাত্র সংসদ নির্বাচন যে এখনই হবে না, তার ও ইঙ্গিত দেন তিনি। বলেন, ছাত্র থাকলে তবে তো ভোট হবে!

উচ্চ শিক্ষা মন্ত্রী বলেন, বাম আমলে মধ্য মেধার চাষ হোত, তৃণমূল আমলে মেধাহীনরা প্রশ্রয় পেতেন, তাঁরা শিক্ষাব্যবস্থা রাজনীতি ও দুর্নীতি মুক্ত করবেন বলে দৃঢ়ভাবে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*