- নন্দীগ্রামে শুভেন্দুর ব়্যালির পর সংখ্যালঘুরা জানালেন, মুখ্যমন্ত্রীর বার্তায় তাঁরা খুশি। আর ব়্যালি শেষে মুখ্যমন্ত্রীও বললেন, “প্রচারে বেরিয়ে আমার দেখে মনে হল, আমার বন্ধুত্বের আহ্বান অনেকটা কাজ করবে।”
- রাস্তায় আসার পথে কোথাও উত্তরীয় দিয়ে কোথাও আবার ফুল ছুড়ে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান নন্দীগ্রামবাসী। সংখ্যালঘু পাড়ায় পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেন বাসিন্দারা। পোস্টারে লেখা, ‘আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি। আমরা বন্ধুত্ব করতে চাই সরকারের সঙ্গে।’
- খড়্গপুরে আর মাফিয়া রাজ চলবে না। মানুষ শান্তিতে থাকবে। দেখবে উন্নয়ন। আগামিদিনে খড়্গপুর পুরসভার বোর্ডও দখল করবে বিজেপি। শনিবার এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।
- জমি সংক্রান্ত বিবাদেই পরিকল্পনা করে বোলপুরের বিজেপি নেতা চন্দন ডল্লাকে খুন করা হয় বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ ভূন্দেশ।
- রবিবার সন্ধ্যায় উদ্ধার ঝাড়গ্রামের ঘাগরা জলপ্রপাতে তলিয়ে যাওয়া প্রীতি দত্তের (৩৪) দেহ। শনিবারের পরে রবিবার সকাল থেকে তল্লাশি চলে। অবশেষে এ দিন সন্ধ্যায় দেহ উদ্ধার হয় প্রীতির। শনিবার নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে জলপ্রপাতের খাদের মাঝে ঝাঁপ দেন প্রীতি।
- পঞ্চসায়র থানা এলাকায় বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে নিজের বাড়ি থেকেই তাঁদের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের নাম অসিত আশ (৬৬) এবং মন্দিরা আশ (৬৪)। পুলিশের অনুমান, স্ত্রী-কে খুন করে, আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।
- ডুয়ার্সের জাতীয় সড়কে বেপরোয়া গতির বলি চিতাবাঘ। বানারহাট থেকে চালসাগামী ১৭ নম্বর জাতীয় সড়কের ডায়না সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের।
- বাড়িতে অগ্নিদগ্ধ হন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। পরিবার সূত্রে খবর, আগের তুলনায় এখন অনেকটাই ভালো। রবিবার কলকাতার কোনও বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। এমনকী তাঁর কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তাঁরা।
- গমের গুদামের আড়ালে রেশনের চাল পাচারের অভিযোগকে ঘিরে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়ায় বরাহনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পঞ্চবটিতলা চত্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি ট্রাকে চালের বস্তা বোঝাই করার সময়ে হাতেনাতে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভের আঁচ পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে চালবোঝাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করে বরাহনগর থানার পুলিশ।
- জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এক মহিলা। মৃতের নাম যমুনা ঠাকুর (৪৯)। তিনি পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় অঞ্চলের বহড়দা গ্রামের বাসিন্দা।

Be the first to comment