রোজদিন ডেস্ক: কলকাতায় ডেঙ্গুর (Dengue in Kolkata) প্রকোপ বৃদ্ধিতে পুরসভার ভূমিকাকে তীব্র সমালোচনা করলেন বিজেপি বিধায়ক রীতেশ তিএয়ারি। গত ৩/৪ মাসে কলকাতা পুরসভার পরিষেবা তৃণমূল আমলের থেকেও খারাপ বলে তাঁর মন্তব্যে দলের অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু ফটো তুলে, সাংবাদিক বৈঠক করে এর মোকাবিলা করা যায় না বলে তিনি মন্তব্য করেন।
কলকাতা-সহ একাধিক জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন রাজ্য সরকারও। কিভাবে এর মোকাবিলা করা যায়, এর জন্য জন সচেতনতার ওপর তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Be the first to comment