Bongo Bhawan in Benaras! প্রস্তাব নিয়ে উৎসাহিত সব মহল

Spread the love

রোজদিন ডেস্ক : আম বঙ্গবাসীর অন্যতম প্রিয় গন্তব্য বারানসি তে পশ্চিম বঙ্গ ভবন গড়ে তোলার কথা হচ্ছে। ওখানে বিখ্যাত বাঙালিটোলায় কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে এই ভবন গড়ে তোলা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই রাজ্য থেকে বহু মানুষ বারানসিতে যান। এই বিষয় টি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, রাজ্য পর্যটন দফতরের আধিকারিক রা, বারানসির জেলা প্রশাসনের প্রতিনিধি রা ওই এলাকায় যান।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে বিশেষ আগ্রহী। তিনি প্রতিনিধি দের নিয়ে এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
তাঁদের ইচ্ছা, ওখানে পশ্চিম বঙ্গ ভবন, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠলে তা পর্যটন সহ সব দিকেই আকর্ষণীয় হবে।
রাজ্যের শিল্পায়নে বিশেষ নজর দিয়েছেন শমীক ভট্টাচার্য। বারানসি সফরে তিনি এই নিয়েও আলোচনা করছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*