Non Tet Teachers, জল জীবন মিশনের কর্মহীন দের বিক্ষোভ বুধবার

Spread the love

রোজদিন ডেস্ক: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক কর্মজীবনের পঁচিশ বছর পুর্তি, অন্যদিকে উৎসবের মরসুমে জল জীবন মিশনের আড়াই হাজার কর্মহীন দের অবস্থান বিক্ষোভে, দুই সমান্তরাল কর্মসূচি তে বুধবার সরগরম হবে কলকাতা। নন টেট শিক্ষক দের বিক্ষোভ সমাবেশ ও ওইদিন অনুষ্ঠিত হবে।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় নন টেট শিক্ষকদের আশা ছিল নতুন সরকার তাঁদের সমস্যা নিরসনে উদ্যোগ নেবেন। তা হওয়া তো দূরস্থান, পরন্তু রাজ্যের প্রায় নব্বই হাজার নন টেট শিক্ষক দের টেট দিয়ে যোগ্যতা প্রমাণের পরীক্ষার তোড়জোড় ও শুরু হয়েছে।
টেট অ্যাফেক্টেড টিচার্সের পক্ষে আনন্দ হান্ডা জানান,এই সবের প্রতিবাদে তাঁরা বুধবার বিকাশ ভবন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান করবেন।
অন্যদিকে দীর্ঘ দিন জন স্বাস্থ্য কারিগরি বিভাগ কাজ করে আসা প্রায় আড়াই হাজার কর্মীকে মৌখিক নির্দেশে বসিয়ে দেওয়ার তীব্র নিন্দা করেছেন এ আই ইউ টি ইউ সি র রাজ্য সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস। বুধবার কর্মহীন আই এস এ রা সল্ট লেকের জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করবেন।
নন টেট শিক্ষক, জল জীবন মিশনের কয়েক হাজার কর্মহীন দের কর্মসূচির প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*