রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক কর্মজীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও বুধবার ৭ অক্টোবর সেবা জ্যোতি যাত্রা হবে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই খবর জানিয়ে বলেন, ওই দিন বিভিন্ন জেলায় বিজেপি কর্মী দের উপস্থিতিতে জায়েন্ট পর্দায় প্রধানমন্ত্রী র ভাষণ সম্প্রচারিত হবে। গত ১৭ সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে এই অভিযান শুরু হয়েছে। ৭ অক্টোবর তার সমাপ্তি হবে। শামীক ভট্টাচার্য বলেন, প্রশাসনিক পদে প্রধানমন্ত্রীর পঁচিশ বছর পুর্তি সংসদীয় গণতন্ত্রে বিরল। প্রধানমন্ত্রী, দলের জাতীয় সভাপতি নীতিন নবীনের বক্তব্য রাখার পর মশাল যাত্রা শুরু হবে। এই প্রথম এই রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি দিন টি উদ্দীপনার সঙ্গে পালন করবে।
এই উপলক্ষে কলকাতায় ভারতীয় যাদুঘরে একটি বিশেষ প্রদর্শনী র ও আয়োজন করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে উত্তরণ সহ বিভিন্ন কর্মকান্ড সেখানে তুলে ধরা হবে বলে শমীক ভট্টাচার্য জানান।

Be the first to comment