Protest Rally of INDIA জোট, যোগ দিতে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী!

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, সমাবেশে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন! ২/ ১ দিনের মধ্যেই তিনি ওখানে গিয়ে এই বিক্ষোভে অংশ নেবেন বলে সূত্রের খবর। রাজ্যে এস আই আর সহ একাধিক বিষয়ে প্রথম থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন মমতা ব্যানার্জি। প্রকাশ্যেই তাঁকে “ভ্যানিশ কুমার” বলে তোপ দাগতেন৷

গত সপ্তাহে দিল্লির ইন্ডিয়া জোটের বৈঠকে ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তখন ই জানান, ওঁর বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে তিনি নিজেও আসতে রাজী।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দিল্লিতে জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনের ঝাঁঝ বেড়েই চলেছে। এই প্রেক্ষিতে মমতা ব্যানার্জির মত লড়াকু নেত্রীকে পাশে পেতে তাঁর দল সহ অনেকেই আগ্রহী বলে প্রকাশ। গতকাল রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে জ্ঞানেশ কুমার বিরোধী মিছিলে তাঁর ভাইপো সাংসদ অভিষেক ব্যানার্জিও ছিলেন। এবার মমতা ব্যানার্জিও যাচ্ছেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*