প্রতিবেদন: কার্তিক মহারাজের পর এবার মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান অভিনেতা তথা দলের প্রচারক মিঠুন চক্রবর্তীকে সরাসরি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই হাই-প্রোফাইল পদে বহাল থাকবেন মিঠুন। এর আগে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা ঘোষণা করেছিলেন, আর মঙ্গলবার সেই ঘোষণাতেই পড়ল সরকারি সিলমোহর।
ইতিমধ্যে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টার দায়িত্ব মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবার রাজ্যের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত বিষয়েও সরকারের ‘পরামর্শদাতা’ হিসেবে কাজ করবেন তিনি।

Be the first to comment