LIVE UPDATE : নন্দীগ্রাম ও রেজিনগরে এগিয়ে বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক :

রেজিনগরে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ৮৮০১ ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুল্লাহিল কাফি। ৭১০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে গেলেন বিজেপির প্রার্থী হাসিরানি রথ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৯ হাজারের বেশি ভোটের লিড নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস।

রেজিনগর উপনির্বাচনে বিজেপির শাখারভ ১১৬১৪ ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেসের আব্দুল্লাহিল কাফি ৫৮১ ভোট পেয়েছেন। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর ঝুলিতে গিয়েছে ৪৪৬ ভোট।

অন্য দিকে, নন্দীগ্রাম কেন্দ্রে হাসিরানি রথ প্রায় এক হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। রেজিনগরে প্রথম রাউন্ডের গণনা শেষে প্রায় সাড়ে ৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির শাখারভ সরকার। দ্বিতীয় স্থানে কংগ্রেস।

পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেল নন্দীগ্রাম ও রেজিনগরে। শুরুতেই এগিয়ে গেল বিজেপি। নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ। রেজিনগরে এগিয়ে শাখারভ সরকার।

২০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল।

কোথায় কে প্রার্থী, একনজরে

নন্দীগ্রাম

বিজেপি- হাসিরানি রথ

কংগ্রেস- মিলন প্রধান

গণতান্ত্রিক তৃণমূল- এহতেশামুল হক

সিপিএম- শান্তিগোপাল গিরি

রেজিনগর

বিজেপি- শাখারভ সরকার

আজুপ (AJUP)- গোলাম নবী আজাদ

মমতা তৃৃণমূল- রবিউল ইসলাম

কংগ্রেস- আব্দুল্লাহিল কাফি

সিপিএম- সইদ আসাদ আলি

গণতান্ত্রিক তৃণমূল- শফিউজ্জামান শেখ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*