- আজ সকাল থেকে চলছে নন্দীগ্রাম ও রেজিনগগর কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা। নন্দীগ্রামে ১৩ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী এক লাখেরও বেশি ভোটে এগিয়ে। রেজিনগরেও একই ছবি, বিজেপি এগিয়ে ৭০ হাজারেরও বেশি ভোটে।
- উপনির্বাচনের ফল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, দুই কেন্দ্রেই রাষ্ট্রবাদী শক্তি বিপুল ভোটে জিততে চলেছে।
- হাসিরানি রথ ও শাখারভ সরকার, দুই কেন্দ্রে দুই বিজেপি প্রার্থীরই জয় কার্যত নিশ্চিত।
- নন্দীগ্রামে চমক দিয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেসের।মিলন প্রধান, তৃতীয় স্থানে সিপিআই, চতুর্থ স্থানে আইএসএফ, সর্বশেষ পঞ্চম স্থানে গণতান্ত্রিক তৃণমূল প্রার্থী।
- আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে গড়িয়ার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
নাম বাপ্পা গুছাইত (২৯)। গড়িয়ার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। - ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যেমন, ইচ্ছাকৃত ভাবে সম্পত্তি ধ্বংস, অন্যের জীবনে বিঘ্ন ঘটানো, মহিলার শ্লীলতাহানি, এলাকার শান্তি নষ্ট করা এবং ভয় দেখানো-সহ একাধিক ধারা দেওয়া হয়েছে।
- মূল অভিযুক্ত গ্রেফতার হতেই কর্মবিরতি প্রত্যাহার করেলেন আইনজীবীরা। আজ শুক্রবার থেকে ফের স্বাভাবিক ব্যাঙ্কশাল কোর্ট।
- ঋত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিধায়ক পদ খারিজ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করলেন স্পিকার রথীন্দ্র বসু।
- ডিলিমিটেশনের পর কলকাতা পুরসভার ৭০ ওয়ার্ডকে মহিলাদের জন্য সংরক্ষিত ঘোষণা করল প্রশাসন। ৭৯টির মধ্যে ৬৬টি সাধারণ ও চারটি থাকছে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য।
- আজ শুক্রবার রাত আটটায় ইন্ডিয়া জোটের দশজনকে নেতাকে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। সেই দলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
- সারাদিন কাটিয়ে রাত আটটায় কেন সময় দেওয়া হল? প্রশ্ন জোটের নেতাদের। সারা দেশ তাকিয়ে এই বৈঠকের দিকে।
- কলকাতা দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল। দিল্লিগামী আরও কিছু ট্রেন বিড়ম্বনায়, দিল্লিতে মেট্রো স্টেশনের গেট বন্ধের খবর আসছে। ১০ তারিখের আন্দোলনের আগে ভয় পেয়েছে বিজেপি, এক্সে পোস্ট কুণাল ঘোষের।

Be the first to comment