Tragic Accident in Raiganj, নিহত পাঁচ

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজ ভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে পাঁচজন প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রের খবর, ভিটি এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরিতে মুরগি বোঝাই গাড়ি জোর ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় গাড়ির পাঁচ জন নিহত হন। লরিটিতে কেউ ছিলেন না। জ্বালানির তেল ফুরিয়ে যাওয়ায় তা রাস্তায় দাঁড়িয়েছিল বলে চালক জানিয়েছেন।
ভোরের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*