Bikash Ranjan Bhattacharya-র বাড়িতে হামলা, গ্রেফতার এক

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) বাড়ি হামলার অভিযোগে আজ ভোরে একজন কে গ্রেফতার করলো পুলিশ। বাপ্পা গুছাইত (২৯) কে তাঁর গড়িয়ার বোয়ালিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস, এলাকার শান্তি নষ্ট, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল ভোরে বিকাশ ভট্টাচার্যর দক্ষিণ শহর‍তলির বাড়িতে মদের বোতল ছুঁড়ে কাঁচ ভাঙা হয়। দেওয়া হয় গালিগালাজও। কলকাতা উচ্চ আদালত এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চায়। আজ রাজ্য সরকারের পক্ষে একজনকে গ্রেফতারের ঘটনা উচ্চ আদালতে জানানো হয়।
এই হামলার ঘটনায় কট্টর হিন্দুত্ববাদীদের দায়ী করেন বিকাশবাবু।
এই ঘটনার নেপথ্যে আর কেউ আছে কিনা, অন্য কার ও মদত ছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
আইনজীবী মহল-সহ বিভিন্ন মহল এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*