BY ELECTION RESULT: উপনির্বাচনের ফলাফল: নন্দীগ্রামে ৪১ হাজার ভোটে এগিয়ে বিজেপি, দ্বিতীয় কংগ্রেস

Spread the love

প্রতিবেদন: শুক্রবার সকালে গণনা শুরুর পর এখনও পর্যন্ত নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই বিজেপির অগ্রগতি অব্যাহত। নন্দীগ্রামে পঞ্চম রাউন্ডের শেষে ৪১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে হাসিরানি রথ। দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। রেজিনগরেও বিজেপির শাখারভ সরকারের লিড অব্যাহত। দ্বিতীয় স্থানে এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের দল এজেইউপি। নন্দীগ্রামের লড়াইয়ে দ্বিতীয় স্থানে এখনও কংগ্রেস। তাঁদের পেছনে তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে আইএসএফ। তবে সবচেয়ে করুণ দশা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। একেবারে তলানিতে পাঁচ নম্বরে রয়েছে তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*