পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়াতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক দেওয়া হয়েছে পুলিশকে।
  2. এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ ডায়াল করলে পুলিশি সহায়তা মিলত না। এখন থেকে ১১২ নম্বরে ফোন করলেই মিলবে জরুরি পরিষেবা। ২০ হাজার পুলিশকে বর্ষা থেকে বাঁচার সামগ্রী দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘পুলিশের সমস্যা বুঝতে পদক্ষেপ করেছি। পুলিশের গায়ে হাত দিলে কঠোর পদক্ষেপ করা হবে।’
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ষষ্ঠীর মধ্যে ২০ শতাংশ ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন পেয়ে যাবেন।’
  4. গাড়ি ছেড়ে রেড রোডে হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক মন্ত্রী। উপস্থিত মুখ্যসচিব মনোজ আগরওয়াল। উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন সহ টলিউডের একাধিক কলাকুশলী।
  5. রণক্ষেত্র দিল্লি। আকাশবাণী ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশ কর্মী।
  6. রবিবারের মধ্যে অভিজিৎ দীপকেদের না ছাড়লে আবার অনশন অথবা পদযাত্রা। কেন্দ্রকে হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের।
  7. যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে চরম উত্তেজনা। এরই মধ্যে আটক হলেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির লোধি এস্টেটের বাইরে থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ।
  8. যন্তর মন্তরের কাছে কেরালা হাউসের কাছ থেকে শনিবার আটক করা হয়েছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক পুলিশের। বেআইনি জমায়েতের অভিযোগে দিল্লিতে আটক মমতা। শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  9. যন্তর মন্তরের পরই বিক্ষোভকারীদের টার্গেট ইন্ডিয়া গেট। ফলে ইন্ডিয়া গেট হেক্সাগন সংযোগকারী সব রাস্তা বন্ধ করল দিল্লি পুলিশ।
  10. দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি নিয়ে শোরগোলের মাঝেই প্রয়াত অভিজিৎ দীপকের ঠাকুমা। শনিবার প্রয়াত হয়েছেন তাঁর ঠাকুমা সাবিত্রীবাঈ শঙ্কর দীপকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
  11. ফ্লাইদুবাই-এর বিমানের ককপিটে ক্যাপ্টেন স্মিত মচ্ছর-এর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করল এনআইএ।
  12. দীর্ঘদিন ধরে পার্কে সাফাই কর্মী হিসেবে কাজ করেও পুজোর বোনাস মিলছে না বলে অভিযোগ। শনিবার এই অভিযোগে পার্কের গেটের সামনে নোংরা আবর্জনা ফেলে গেট বন্ধ করে দিলেন সাফাই কর্মী। ঘটনাটি কোচবিহার শহরের নরেন্দ্র নারায়ণ পার্কের।
  13. মণিপুরের কামজং জেলায় এক মহিলা গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ চাসাদ গ্রামে ওই ঘটনা ঘটে।
  14. বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। আহত বিজেপি কর্মীর নাম কৌশিক সরকার। তিনি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মালদার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিশন ঘাট এলাকার ঘটনা। শুক্রবার রাতের ঘটনা। ঘটনায় দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
  15. দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার সুজন চক্রবর্তী। গ্রেফতার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ আন্দোলনকারী শতাধিক বাম নেতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*