রোজদিন ডেস্ক :
কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Airport) দীর্ঘ চব্বিশ দিনের যাত্রী সেবা অভিযানের আজ সমাপ্তি হয়। গত ১৭ সেপ্টেম্বর যাত্রী সেবায় শুরু হওয়া এই অভিযানে প্রতিদিনই নানা কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে ছিল স্বাস্থ্য পরিচ্ছন্নতা অডিট, যাত্রীদের বোর্ডিং, বসার জায়গা-সহ সর্বত্র পরিচ্ছন্নতা রক্ষা, কর্মীদের সহাস্যে পরিষেবা দেওয়া, যাত্রীদের সঙ্গে ভদ্র ব্যবহার, ভাষা সমস্যা হলে সহায়তা ইত্যাদি বিষয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়।

সমাপ্তি অনুষ্ঠানে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিংহ বলেন, এটি শুধু মাত্র চব্বিশ দিনের জন্য না, পরিষেবাকে উৎকর্ষে নিয়ে যেতে সারা বছরই তা চলে। এই সময়কালে উন্নত যাত্রী পরিষেবা, স্বাচ্ছন্দ্য ইত্যাদির দিকে অবিরাম নজর রাখা হয়েছিল। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা রক্ষা, যাত্রী সহায়তা র ক্ষেত্রে লাগাতার তদারকি, আর ও উন্নত পরিষেবার লক্ষ্যে এগিয়ে যাওয়াই তাঁদের মূল মন্ত্র।
এই বিষয়ে বিমানবন্দরের সব কর্মী, যাত্রী সাধারণের সহযোগিতার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়েছেন।

Be the first to comment