উপনির্বাচনের ফলাফল নিয়ে মিথ্য তথ্য প্রচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের

Spread the love

প্রতিবেদন: শনিবার ফের কলকাতা হাইকোর্টে নতুন করে আরও একটি মামলা দায়ের হল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইচ্ছাকৃতভাবে উপনির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে তথ্য ছড়াচ্ছেন।মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রকাশ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উপনির্বাচনের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক। কিন্তু সেই পোস্টের পরই ওই তথ্য ভুল বলে বিবৃতি দিয়ে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরও অভিষেক ভুলও স্বীকার করেননি, এবং পোস্টও ডিলিট করেননি।

ফলাফল প্রকাশের পরই শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে একটি তথ্য তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রেজিনগর কেন্দ্রের ১০৯ নং বুথের উল্লেখ করে অভিষেক জানান, তথ্য বলছে, ওই বুথে নথিভুক্ত ভোটারের সংখ্যা ৭৭২ জন। অথচ ভোট গণনার পর দেখা যাচ্ছে, বিজেপির প্রাপ্ত ভোট ৯০৯টি! এই পরিসংখ্যান তুলে ধরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, এই নির্বাচনী অঙ্ক উত্তর কোরিয়াও ব্যাখ্যা করতে হিমশিম খাবে! তারপর আরও লেখেন, মাননীয় জ্ঞানেশ কুমারজি, একটি বুথ কীভাবে তার মোট ভোটারের চেয়েও বেশি ভোট একটি দলকে দিতে পারে? এই পোস্টটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।

এরপরই সোশ্যাল মিডিয়ায় অভিষেকের বক্তব্য খণ্ডন করে ডিইও জানান, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫। আর মহিলা ভোটার ৫৩৪। রেজিনগরের উপনির্বাচনে এই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ডায়মন্ড হারবারের সাংসদ যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তা স্পষ্ট করে দেন মুর্শিদাবাদের ডিইও। এরপরই অভিযোগ দায়ের হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*